বাংলা লেখা ইউনিকোড ও বিজয়ে (ANSI) রূপান্তরের সহজ অনলাইন সেবা
BN Converter একটি ইউনিকোড ↔ বিজয় বাংলা টেক্সট কনভার্টার করার সহজ ও নিখুঁত অনলাইন ওয়েব টুল। এর মাধ্যমে আপনি যেকোনো ইউনিকোড টেক্সটকে সহজেই বিজয় (Ansi) ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। এছাড়া বিজয় থেকে ইউনিকোড রূপান্তর এবং ভয়েস টাইপিং (Voice Typing) সুবিধাও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। বক্সে টাইপ বা পেস্ট করলেই অন্য বক্সে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়; রূপান্তরিত লেখা কপি, TXT বা DOCX ফাইল হিসেবেও নিতে পারেন।
ইউনিকোড ↔ বিজয় বাংলা কনভার্টার ব্যবহারের নিয়ম
ইউনিকোড ↔ বিজয় বাংলা টেক্সট কনভার্টার হলো একটি দ্রুত, নির্ভুল এবং ব্যবহারকারী-বান্ধব অনলাইন ওয়েব টুল, যা কোনো ফরম্যাটিং ত্রুটি ছাড়াই ইউনিকোড টেক্সটকে সহজেই বিজয় (ANSI) ফরম্যাটে রূপান্তর করতে পারে। এতে উভয়মুখী ফন্ট রূপান্তরের (ইউনিকোড থেকে বিজয় এবং বিজয় থেকে ইউনিকোড) পাশাপাশি একটি সমন্বিত ভয়েস-টাইপিং টুলও রয়েছে, যা টাইপ করা ও রূপান্তর করার প্রক্রিয়াকে অত্যন্ত সহজ করে তোলে।
কীভাবে কনভার্ট করবেন
ইউনিকোড থেকে বিজয়
- ইউনিকোড বক্সে বাংলা লেখা টাইপ বা পেস্ট করুন।
- লেখা টাইপ বা পেস্ট করলেই বিজয় বক্সে স্বয়ংক্রিয়ভাবে রূপান্তর হবে; মাঝের বোতাম চাপা বাধ্যতামূলক নয়।
- বিজয় বক্স থেকে লেখা কপি করুন অথবা TXT/DOCX ফাইল হিসেবে ডাউনলোড করুন।
বিজয় থেকে ইউনিকোড
- বিজয় ANSI লেখা বিজয় বক্সে টাইপ বা পেস্ট করুন।
- লেখা টাইপ বা পেস্ট করলেই ইউনিকোড বক্সে লেখা স্বয়ংক্রিয়ভাবে রূপান্তর হবে; মাঝের বোতাম চাপা বাধ্যতামূলক নয়।
- ইউনিকোড বক্স থেকে ফল কপি করুন অথবা TXT/DOCX ফাইল হিসেবে ডাউনলোড করুন।
প্রয়োজনে মাঝের রূপান্তর বোতাম দিয়ে সক্রিয় বক্সের লেখা হাতে আবার কনভার্ট করা যায়।
কনভার্টারের ফিচার
দুই দিকেই অটো-কনভার্ট
ইউনিকোড অথবা বিজয় বক্সে লেখা টাইপ বা পেস্ট করলেই অন্য বক্সে ফল স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়। মাঝের রূপান্তর বোতাম চাপা বাধ্যতামূলক নয়; বড় লেখা ধাপে ধাপে কনভার্ট হয় এবং ফলাফল কপি বা ফাইলে সংরক্ষণ করা যায়।
ভয়েস টাইপিং
মাইক্রোফোন বোতাম দিয়ে বাংলায় কথা বলুন; ব্রাউজারের অনুমতি দিলে কথাগুলো ইউনিকোড বক্সে লেখা হবে। লেখা তৈরি হলেই বিজয় বক্সে স্বয়ংক্রিয় রূপান্তর হবে। শব্দ স্পষ্ট করে বলুন, তারপর লেখা দেখে ভুল সংশোধন করুন।
ফন্ট ও লেখার আকার
প্রতিটি বক্সের সেটিং থেকে ফন্ট সাইজ বেছে নিন এবং অ/অ+ বোতামে লেখা ছোট বা বড় করুন। বিজয় ANSI ফন্ট সাইটেই লোড হয়, তাই এখানে লেখা দেখতে আলাদা ফন্টের প্রয়োজন হয় না; ফাইল অন্য অ্যাপে খুললে উপযুক্ত ANSI ফন্ট লাগতে পারে।
খুঁজুন ও বদলান
সক্রিয় টেক্সট বক্সে শব্দ বা অংশ খুঁজে পরের মিল দেখুন। একটি মিল বদলান অথবা একই লেখা থাকা সব মিল একসাথে প্রতিস্থাপন করুন। ভুল বানান, নাম বা বারবার ব্যবহৃত শব্দ দ্রুত ঠিক করতে সুবিধাটি কাজে লাগে; অন্য বক্সের লেখা অক্ষত থাকে।
TXT ও DOCX ফাইল
দুই বক্সে TXT/DOCX ইমপোর্ট করুন এবং লেখা TXT বা DOCX হিসেবে ডাউনলোড করুন। DOCX থেকে অনুচ্ছেদ, লাইন-ব্রেক ও ট্যাব পড়া হয়; ছবি বা মূল সাজসজ্জা আসে না। Bijoy ANSI ফাইল অন্য অ্যাপে খুললে ফন্ট লাগতে পারে।
ফুলস্ক্রিন ও সম্পাদনা
লেখার বক্সের মেনুর ফুলস্ক্রিন বোতাম বা F11 চেপে বড় জায়গায় লিখুন; একই বোতাম বা Esc দিয়ে আগের আকারে ফিরুন। বক্সের কিনারা টেনে উচ্চতা বদলান, লেখার মধ্যে স্ক্রোল করুন এবং শুরুতে ফেরার বোতাম চাপুন। শব্দ, অক্ষর, লাইন ও অনুচ্ছেদের হিসাবও দেখুন।
লাইট ও ডার্ক থিম
লাইট বা ডার্ক থিম বেছে নিলে কনভার্টার, নির্দেশিকা, বোতাম ও ফাইল মেনুর রং বদলে যায়। থিমের সেটিং ব্রাউজারে সংরক্ষিত হয়, তাই পরেরবার পেজ খুললেও আগের পছন্দ অনুযায়ী পেইজ লোড হয়। তাই নিজের চোখের আরামমতো মোড রাখুন।
লেখা ফিরে পাওয়া ও মুছে ফেলা
লেখা এই ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। বিদ্যুৎ, কম্পিউটার বা ব্রাউজার বন্ধ হলেও সাইটের ডেটা অক্ষত থাকলে পেজ খুলে লেখা ফিরে পাবেন। তবে মেনুর ডিলিট বোতাম চাপলে বক্সের লেখা স্থায়ীভাবে মুছে যাবে।
কিবোর্ড শর্টকাট
Ctrl+F দিয়ে খুঁজুন, Ctrl+H দিয়ে খুঁজুন ও বদলান; Ctrl++/Ctrl+- দিয়ে লেখার আকার বাড়ান বা কমান এবং Ctrl+0 দিয়ে স্বাভাবিক করুন। F11 দিয়ে ফুলস্ক্রিন চালু বা বন্ধ করুন। লেখার সময় এগুলো ব্যবহার করুন।
বাস্তব উদাহরণ
| ইউনিকোড লেখা | ↔ | বিজয় ANSI লেখা |
|---|---|---|
| বাংলা | ↔ | evsjv |
| স্ত্রী | ↔ | ¯¿x |
| শিক্ষাবোর্ড | ↔ | wk¶v‡evW© |
উদাহরণের Unicode ও Bijoy লেখা সংশ্লিষ্ট টেক্সট বক্সের ফন্টেই দেখানো হয়েছে; মাঝের ↔ চিহ্ন দুই দিকের রূপান্তর বোঝায়।
সাধারণ প্রশ্ন
সাইটে বিজয় লেখা দেখতে আলাদা ফন্ট ইনস্টল করতে হবে?
না। এই সাইটের বিজয় বক্সে ANSI ফন্ট নিজে লোড হয়। তবে ডাউনলোড করা Bijoy ANSI লেখা অন্য অ্যাপে খুললে সেই অ্যাপে উপযুক্ত ফন্ট দরকার হতে পারে।
ইংরেজি ও ASCII সংখ্যা কি বিজয় লেখায় আগের মতো থাকবে?
সবসময় নয়। Bijoy ANSI-তে কিছু ইংরেজি অক্ষর ও সংখ্যা বাংলা গ্লিফের একই কোড ব্যবহার করে, তাই মিশ্র লেখায় সেগুলো বাংলা দেখাতে পারে।
DOCX ইমপোর্টে কী কী লেখা আসে?
মূল লেখার অনুচ্ছেদ, লাইন-ব্রেক ও ট্যাব আনা হয়। DOCX-এর সাজসজ্জা, ছবি বা ফন্ট-স্টাইল টেক্সট বক্সে আনা হয় না। ইমপোর্টের পর স্বাভাবিক অটো-কনভার্ট চলে।
লেখা কোথায় অটোসেভ হয়?
অটোসেভ এই ডিভাইসের ব্রাউজারে হয়। ব্রাউজারের সাইট ডেটা মুছলে সংরক্ষিত লেখা হারাতে পারে, তাই গুরুত্বপূর্ণ লেখার আলাদা কপি রাখুন।
ভয়েস টাইপিং কীভাবে ব্যবহার করব?
ইউনিকোড বক্সের মাইক্রোফোন বোতাম চাপুন এবং ব্রাউজার অনুমতি চাইলে মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিন।
টেক্সট বক্স ফুলস্ক্রিন করব কীভাবে?
যে বক্সটি বড় করে লিখবেন, তার মেনুর ফুলস্ক্রিন বোতাম বা F11 চাপুন। আবার বের হতে একই বোতাম বা Esc চাপুন।
খুঁজুন ও বদলান কোন বক্সে কাজ করে?
যে লেখার বক্স সক্রিয় আছে, খুঁজুন ও বদলান সেই বক্সের লেখায় কাজ করে।
ম্যাপিং নেই এমন Unicode চিহ্ন কী হবে?
যে Unicode চিহ্নের Bijoy ম্যাপিং নেই, সেটি রূপান্তরের সময় অপরিবর্তিত রাখা হয়।
বিদ্যুৎ, পিসি বা ব্রাউজার বন্ধ হলে লেখা কি ফিরে পাব?
এই ব্রাউজারে অটোসেভ হওয়া লেখা আবার পেজ খুললে ফিরে পাওয়া যায়, যদি ব্রাউজারের সাইট ডেটা মুছে না যায়।
কোনো সমস্যা হলে কীভাবে যোগাযোগ করব?
যোগাযোগ পাতার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন; আমরা দ্রুত সহায়তার চেষ্টা করব।
খুঁজুন ও বদলান
সক্রিয় লেখার বক্সে কাজ করবে।

